বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ

রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ

রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ

রাশিয়ার শীর্ষ একজন জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কয়েক দফায় গুলি করা হয়েছে। এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। 

 

 

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমির আলেক্সেয়েভকে লক্ষ্য করে কয়েকবার গুলি করে। গুলিবিদ্ধ এই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।

 

 

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সেইসময় থেকে মস্কোর বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। কিছু হামলার জন্য কিয়েভ দায় স্বীকার করেছে।