রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী।

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী।

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী।

দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। দুটি ইনজুরিতে মোট ১৫টি সেলাইও নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বের হয়েছিলেন এলিনা শাম্মী। তার ভাষ্য অনুযায়ী, টেসলায় চলাচলের সময় চালককে বারবার ধীরে গাড়ি চালানোর অনুরোধ করেছিলেন তিনি। তবে চালক তার কথায় কর্ণপাত না করে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, একটি পাথর বা ইটজাতীয় কিছু গাড়ির সরু চাকার নিচে চলে আসার পর গাড়িটি ভারসাম্য হারায়। এতে চালক একদিকে ছিটকে পড়েন এবং তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। একই সময় একটি রিকশাও তার ওপর পড়ে যায়।

এলিনা জানান, রিকশার চাকার একটি স্ক্রু তার কপাল চিরে দেয় এবং মাথার সামনের অংশে আঘাত লাগে। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নিজের হ্যান্ডব্যাগ সঙ্গে নিয়ে অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান তিনি। পরে চিকিৎসকরা দুটি ইনজুরিতে মোট ১৫টি সেলাই দেন।

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি সড়কে টেসলাসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এলিনা শাম্মী তার পোস্টে লিখেছেন, ‘আল্লাহ তায়ালা জীবন ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’

একই সঙ্গে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বর্তমানে তিনি শারীরিকভাবে কেমন আছেন, সে বিষয়ে বিস্তারিত না জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আমার জন্য শুধু দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন বিপদমুক্ত রাখেন।’