শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমরা পালন করলেন হিরো আলম

ওমরা পালন করলেন হিরো আলম

ওমরা পালন করলেন হিরো আলম

ওমরা পালন করেছেন আলোচিত অভিনেতা ও ইউটিউবার হিরো আলম। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। ওমরা পালনের পাশাপাশি সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়া এবং মোবাইল শোরুম উদ্বোধনের কাজেও ব্যস্ত ছিলেন তিনি।

এর আগে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। তখন তিনি বলেছিলেন, অনেক দিন ধরেই আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা ছিল তার। এবার সেই সুযোগ হয়েছে।

হিরো আলম বলেন, ‘আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা অনেকদিনের। এবার সেই সুযোগ হচ্ছে। ওমরা পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছি। আল্লাহ যেন আমার ওমরা কবুল করেন, সবার কাছে দোয়া চাই।’

সৌদি আরবে কয়েকদিন থাকার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। সেখানে ওমরা পালনের পাশাপাশি একটি মোবাইল শোরুম উদ্বোধন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করার কথা ছিল তার।

এ প্রসঙ্গে হিরো আলম বলেছিলেন, ‘সৌদি আরবে কয়েকদিন থাকব। ওমরা পালনের পাশাপাশি সেখানে আমার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। একটি মোবাইল শোরুমের উদ্বোধন করব। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে সময় কাটানোরও ইচ্ছা আছে।’

হিরো আলমের সৌদি আরব সফর নিয়ে এর আগে থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ ছিল। এবার ওমরা পালন করায় তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।

কয়েকদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার কথা রয়েছে হিরো আলমের।