মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে১০০০টি সাইকেল নিয়ে ৩০ কিলো র‍্যালি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে১০০০টি সাইকেল নিয়ে ৩০ কিলো র‍্যালি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে১০০০টি সাইকেল নিয়ে ৩০ কিলো র‍্যালি


ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক হাজার সাইকেল নিয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অংশগ্রহণকারীরা একত্রিত হন। সকাল ৭টা ৩০ মিনিটে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী সেতু এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সোহান ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক মো. মিজানুর রহমান ও ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. শাওন ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেন।