মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়ি মাহিল্ল্যাতে ধানের শীষের সমর্থনে যুবদলের র‍্যালি ও প্রচারণা সভা

বাঘাইছড়ি মাহিল্ল্যাতে ধানের শীষের সমর্থনে যুবদলের র‍্যালি ও প্রচারণা সভা

বাঘাইছড়ি মাহিল্ল্যাতে ধানের শীষের সমর্থনে যুবদলের র‍্যালি ও প্রচারণা সভা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বর্ণাঢ্য র‍্যালি ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার আমতলী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়।

 

​শুক্রবার বিকেলে একটি বিশাল র‍্যালি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল উদ্দিন।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল সবুর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় যুবদল রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ নিজাম উদ্দিন, আহ্বায়ক,

 

 পৌর যুবদল।​ওমর ফারুক, সদস্য সচিব, পৌর যুবদল।​আবদুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা  যুবদল।​আবু জাহেদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা  যুবদল।​ মোঃ জসিম উদ্দিন, সদস্য, জেলা যুবদল।​আজগর আলী, সদস্য, উপজেলা যুবদল।

 

​বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।