মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই বিএনপি প্রার্থী

মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই বিএনপি প্রার্থী

মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই বিএনপি প্রার্থী


নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, যুদ্ধের ময়দানে মীরজাফরের মতো হাজার হাজার বেইমান সৈন্যের দরকার নেই। তার মীর মদন ও মোহন লালের মতো বিশ্বাসী সেনাপতি দরকার, যারা যুদ্ধের ময়দানে বুক পেতে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত।    

 


শুক্রবার (৬ ফেব্রয়ারি) রাত ৮টায় উপজেলার তাজপুর বাজারে ধানের শীষের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যাদের মুখে এক কথা আর মনে আরেক কথা তারা বেইমান। যারা বিএনপিকে ভালোবাসে এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারা কখনো দলের সঙ্গে বেইমানি করবে না।  

 


পথসভায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সফির উদ্দিনের সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা

 বিএনপির সাবেক সহ-সভাপতি ডাক্তার নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লেলিন, সাবেক ভিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ।