রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার, ০৮ ফেব্রুয়ারি- ২০২৬ ইং তারিখ ০৯ঘটিকায় বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে:কর্নেল: মো:তারেকুল ইমরান, পিএসসি* এর তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত দরিদ্র, দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে ৫১১ জন মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো: সালমান সিদ্দিক,পিএসসি, রুগী দেখেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান(আরএমও) বাঘাইহাট জোন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,
৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান-অতুলাল চাকমা, ০৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা,গঙ্গারাম এলাকার কারবারি জ্যোতি লাল চাকমা,গঙ্গারাম বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী বাবুধন চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ চিকিৎসার অভাবে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ।
সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো এবং বাঘাইহাট এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা গঙ্গারাম এলাকায় সাজেক কলেজ মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে চিকিৎসা সেবার আয়োজন করেছি।এই ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।
