আমার স্ত্রী মনিফা খাতুন(৩২), স্বামী-রনি ইসলাম, পিতা-নূর ইসলাম সরদার, মাতা-রুপিয়া খাতুন, সাং- ফটিকখালী, থানা-
আশাশুনী, জেলা-সাতক্ষীরা, চন্দ্রা পল্লী বিদ্যুৎ কালিয়াকৈর গাজিপুর এ অবস্থিত লিবার্টি নিটওয়্যার লিঃ এ জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিল। অদ্য ০৮/০২/২০২৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান-০৮:০৫ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর
থানাধীন চন্দ্রা পল্লী বিদ্যুৎ নামক স্থানে লাসানিয়া রেস্টুরেন্ট এর সামনে মহাসড়কের টাংগাইল গামী লেনে রোড ডিভাইডার পার হওয়ার সময় একটি ট্রাক যার রেজিঃ নং-ঢাঃ মেঃ ট-২৪-২৯৭৬ এর পিছনের চাকার নিচে পিস্ট হয়ে আমার স্ত্রী মনিফা খাতুন (৩২) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
