শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বাঘাইছড়িতে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বাঘাইছড়িতে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

‎রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


‎
‎সোমবার (০৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
‎
‎অনুষ্ঠানে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের সভাপতি আমেনা মারজান।
‎
‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার। 


‎
‎অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্ব উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


‎
‎পরে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং অভিভাবকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দঘন সময় উপভোগ করেন।