অবৈধ ভাবে বালি ফেলে নদীর প্লাবন ভূমি ও কৃষিজমির শ্রেণী পরিবর্তনের দায়ে তিতাস নদীর পূর্ব প্রান্তে সীমনা সড়কের পাশে এই প্লটের স্বত্বাধিকারীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওখানে দেয়াল নির্মাণ কাজে যুক্ত দু'জন শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। আর ভরাট কৃত বালি নিলামের মাধ্যমে উত্তোলন করে জমি পূর্বের রূপে ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয় উক্ত অভিযানে। নিলাম প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি। সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।
