শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নির্মাতা দীপু। 

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নির্মাতা দীপু। 

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নির্মাতা দীপু। 

ভ্যালেন্টাইন ডে আজ। বিয়ের জন্য আজকের দিনটিকেই বেছে নিলেন নাট্যনির্মাতা দীপু হাজরা। তিন বছর প্রেম করে প্রেমিকাকে বিয়ে করেছেন তিনি।

আজ (১৪ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে ছোট পরিসরে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

তিন বছর আগে ফেসবুকে পরিচয় দুজনার। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় বন্ধুত্বে, সেখান থেকে প্রেম। সময়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হলে দুজন সিদ্ধান্ত নেন, ভালোবাসা দিবসে বিয়ে করবেন। পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে সেরে ফেলেন শুভ কাজটি।

সাথী আক্তার প্রসঙ্গে দীপু হাজরা বলেন, ‘আমাদের বোঝাপড়া খুব ভালো, সাথী ভীষণ কেয়ারিং। স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তাহলে সম্পর্ক বেশি দূর এগোয় না। আমার বিশ্বাস আমরা পরস্পরকে ছাড় দিতে পারবো।’

বিশেষ দিন হওয়া সত্ত্বেও বড় আয়োজন করতে না পারায় খানিকটা আক্ষেপ রয়েছে নির্মাতার। তিনি জানান, সময় ও পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে হয়েছে। ভবিষ্যতে সময়-সুযোগ বুঝে বড় অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে তাদের।

দীপু হাজরার বানানো নাটকগুলোর মধ্যে ‘মেন্টাল ফেমিলি’, ‘ভাগের মা’, ‘মানি ইন প্রব্লেম’ উল্লেখযোগ্য। বহু নাটকের জনপ্রিয় নির্মাতা তিনি।