শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১৪০ টাকা

রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১৪০ টাকা

রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১৪০ টাকা

রমজানের প্রথম দিনেই সারাদেশে নিত্যপণ্যের বাজার বেশ চড়া। গত সপ্তাহের তুলনায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে।

 

দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।সপ্তাহখানেক আগে ৪০ টাকার হালি এখন বর্তমানে স্থানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৭০ টাকায়। বেগুন, কাঁচা মরিচ আর শসার দামও ছাড়িয়েছে শতকের ঘর। ছোলা মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। ৩০০ টাকার নিচে মিলছে না ইফতারের অন্যতম অনুসঙ্গ খেজুর। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। গরুর মাংসের দরও ঊর্ধ্বমুখী।

 

 

এদিকে, বিক্রেতাদের দাবি, রমজানে এসব পণ্যের চাহিদা থাকে বেশি। তবে সেই তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে, ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানান।