শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত-সমর্থিত এমপি মাজেদুর রহমানের শপথের পর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামায়াত-সমর্থিত এমপি মাজেদুর রহমানের শপথের পর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামায়াত-সমর্থিত এমপি  মাজেদুর রহমানের শপথের পর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পাচগাছী শান্তিরামে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তিনতলা বিশিষ্ট একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নবনির্বাচিত জামায়াতে ইসলামী-সমর্থিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি অধ্যাপক মাজেদুর রহমান।দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জুমার নামাজ আদায়ের পর দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্যসচিব মাহামুদুর হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন,  ইউনিয়ন জামায়াতের আমির মো. সুজা ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লির।

প্রধান অথিতির বক্তব্যে অধ্যাপক মাজেদুর রহমান বলেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি নৈতিকতা, শৃঙ্খলা ও সাম্যবোধ গড়ে তোলার কেন্দ্র। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশে প্রায় ৯০-৯১ শতাংশ মানুষ মুসলমান; তবে ইসলামি অনুশাসন যথাযথভাবে মানার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। তিনি রমজানের শিক্ষা ও তাকওয়ার আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও ইসলামের বিধান মেনে চলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রমজানের শিক্ষা কাজে লাগিয়ে জীবন গড়তে পারলেই আল্লাহর নৈকট্য ও নাজাত লাভ সম্ভব।

এলাকার সাধারণ মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও পরিপূর্ণ মসজিদের প্রয়োজন ছিল। মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ায় বর্তমান স্থানে জায়গা সংকট দেখা দিত। নতুন এই মসজিদ মুসল্লিদের নামাজ আদায়, শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিত্তি প্রস্তর শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

মো: শাহিন মিয়া,সুন্দরগঞ্জ