রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওজনে কম দেয়ায় ডোমারে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

ওজনে কম দেয়ায় ডোমারে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

ওজনে কম দেয়ায় ডোমারে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর ডোমার উপজেলায় ওজনে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার সদর এলাকায় পরিচালিত অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে মেসার্স ডোমার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শম্ভু নাথ বায়কে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে জ্বালানি পরিমাপ পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেন বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে গড়ে ৫৭৯ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শায়লা সাঈদ তন্বী,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডোমার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর কার্যালয়ের ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন। এ সময় ডোমার থানা-এর পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান,"ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানি খাতে অনিয়ম ও প্রতারণা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"

তিনি আরও জানান, কোনো ফিলিং স্টেশন গ্রাহকদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি