শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ সেশনের জন্য গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি নির্বাচিত

২০২৬ সেশনের জন্য গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি নির্বাচিত

২০২৬ সেশনের জন্য গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি নির্বাচিত

বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারী)সকাল ৯:০০টায় ছাত্রশিবিরের জেলা কার্যালয় “দারুল আমান ট্রাস্ট”-এ অনুষ্ঠিত সাথী সমাবেশ থেকে কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন নবনির্বাচিত জেলা সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন।সভাপতি নির্বাচিত হয়েছেন ইউসুফ আল কারযাবী  এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ফাহিম মণ্ডল।

ইউসুফ আল কারযাভী ২০২৫ সেশনে জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ফাহিম মণ্ডল ২০২৫ সেশনে জেলা অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন বলেন, পৃথিবীতে কোনো ধর্ম,তন্ত্র মতবাদ  দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়; একমাত্র কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা গ্রহণ করে আমাদের আগামীর পথ চলতে হবে।

অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, জেলা জামায়াতের আমির ও ৩০ গাইবান্ধা -২  সদর আসনের সংসদ সদস্য   আ. করিম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল রহিম সরকার, রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহামুদ হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি যথাক্রমে খিজির উদ্দিন, ওবায়দুল ইসলাম, ফয়সাল কবির রানা প্রমূখ


মো: শাহিন মিয়া গাইবান্ধা, সুন্দরগঞ্জ