রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ

হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ

হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ

 দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবককে সাত ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

ফেরত পাওয়া যুবকের নাম রিপন সরকার। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে।

হিলি বিজিবি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন বলেন, বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন ওই যুবক ভুলবশত হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। ঘটনাটি জানার পর বিজিবি বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনার ব্যবস্থা করে। বৈঠক শেষে রাতেই বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি যুবককে হিলি (হাকিমপুর) থানায় সোপর্দ করে।

পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দিয়েছে।

ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি  প্রতিনিধি