মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেমিতে খেলতে যা করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে যা করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে যা করতে হবে পাকিস্তানকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

 

আগেই বিদায় নিশ্চিত হওয়ায় শ্রীলংকানদের জন্য এই ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা হলেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলতে হলে মেলাতে হবে নেট রানরেটের হিসাব যদি পাকিস্তান আগে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানে হারাতে হবে। অথবা রান তাড়া করতে নামলে টার্গেট পূরণ করতে হবে ১৩.১ ওভারের মধ্যে। তাহলেই নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে আসবে পাকিস্তান। এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে খেলতে পারবে পাকিস্তান সেমিফাইনালে।

 

তবে এই সমীকরণ না মিললে, সুপার এইটেই শেষ হবে সালমান আঘাদের বিশ্বকাপ মিশন।