বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানের অনুরোধ দূতাবাসের

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানের অনুরোধ দূতাবাসের

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানের অনুরোধ দূতাবাসের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস মানামা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ করা হয়েছে।

সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে নাগরিকদের প্রয়োজনীয় কিছু সামগ্রী হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, সিপিআর (সেন্ট্রাল পপুলেশন রেজিস্টার) কার্ড, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ অন্যান্য জরুরি জিনিসপত্র।

দূতাবাস আরও জানিয়েছে, সবার উচিত বাহরাইন সরকারের জারি করা নির্দেশনা ও সতর্কবার্তা মেনে চলা। একই সঙ্গে স্থানীয় আইনকে সম্মান জানিয়ে চলমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের হেল্পলাইন নম্বর +৯৭৩৩৩৩৭৫১৫৫–এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া mission.manama@mofa.gov.bd ইমেইলের মাধ্যমেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।