বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুবাই দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা

দুবাই দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা

দুবাই দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা


নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) বিবিসি ফার্সির খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ৪ জন আহত হয়েছে। এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে ছয় দফায় হামলা শুরু করেছে।


তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এ ছাড়া ইসরায়েলের তেল আবিবে তেল নব বিমান ঘাঁটি, এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পাঞ্চলে হামলা হয়েছে।  


অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে,  তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে।

ইরানের রেভোলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে। ইরানের হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্রও এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি।