বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলে দুজন নিহতের তথ্য স্বীকার করল সেনাবাহিনী

ইসরাইলে দুজন নিহতের তথ্য স্বীকার করল সেনাবাহিনী

ইসরাইলে দুজন নিহতের তথ্য স্বীকার করল সেনাবাহিনী

ইরানের অন্তর্বর্তী নেতৃত্বে যুক্ত হলেন আয়াতুল্লাহ আলীরেজা আরাফি
সারাবিশ্বে হরমুজ প্রণালি বন্ধের প্রভাব কী পরতে পারে?
খামেনির মৃত্যু ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’: পুতিন
মার্কিন সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা  মাথা নত করবে না ইরান, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ
ইরানে মার্কিন-ইসরাইল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া
ইসরাইল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। তবে ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করলেও ইসরাইলে হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

এই প্রথম দুজন নিহতের কথা স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া অন্তত ৮৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বলে তেল আবিব জানিয়েছে। তবে শনিবার থেকে ইরানের দফায় দফায় প্রতিশোধমূলক হামলায় ইসরাইলের সাড়ে চার শতাধিক আহত ব্যক্তিকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) মুখপাত্র এফফি ডেফরিন জানান, ইরানের প্রতিশোধমূলক হামলায় দুজন ইসরাইলি নিহত হয়েছে।

এবার ইউরোপের দেশে হামলা করল ইরান
এক ব্রিফিংয়ে ডেফরিন বলেন, আইডিএফের ব্যাপক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল থাকা সত্ত্বেও, এটি পুরোপুরি ত্রুটিমুক্ত নয়।

তিনি ইসরাইলের জনগণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার এবং হামলার সময় নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান।

ডেফরিন দাবি করেন, আইডিএফ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ‘মারাত্মক ক্ষতি’ করেছে। তিনি আরও জানান, ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রাখতে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ‘যতক্ষণ না আমরা আমাদের নির্ধারিত সব লক্ষ্য অর্জন করতে পারছি, ততক্ষণ আমরা এ হামলা চালিয়ে যাব।’

নিহত দুজনের পাশাপাশি ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকে ৪৫৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা