বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির মৃত্যুতে হামাসের শোক, যুক্তরাষ্ট্র–ইসরাইলকে দায়ী

খামেনির মৃত্যুতে হামাসের শোক, যুক্তরাষ্ট্র–ইসরাইলকে দায়ী

খামেনির মৃত্যুতে হামাসের শোক, যুক্তরাষ্ট্র–ইসরাইলকে দায়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।


এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস এই হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘জঘন্য হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, তাদের রাজনৈতিক ও কূটনৈতিক অধিকার এবং সশস্ত্র প্রতিরোধে খামেনির সর্বাত্মক ও বহুমুখী সামরিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে গোষ্ঠীটি।


বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এই আগ্রাসনের জন্য দায়ী করে হামাস বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার অবনতি ঘটবে, যার সম্পূর্ণ দায়ভার এ দুই দেশকে নিতে হবে। একই সঙ্গে হামলার সুদূরপ্রসারী ও মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি।

হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়ে বলেছে, ইরানের ওপর হামলার প্রেক্ষিতে অবিলম্বে ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া মুসলিম বিশ্বের দেশগুলোর রাজনৈতিক, আইনি ও ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে নীরব না থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তারা।