মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলিতে কিডনি রোগে মৃত্যুযুদ্ধে তরুণ সৌরভ, ট্রান্সপ্ল্যান্টে প্রয়োজন ১৭–২০ লাখ টাকা

হিলিতে কিডনি রোগে মৃত্যুযুদ্ধে তরুণ সৌরভ, ট্রান্সপ্ল্যান্টে প্রয়োজন ১৭–২০ লাখ টাকা

হিলিতে কিডনি রোগে মৃত্যুযুদ্ধে তরুণ সৌরভ, ট্রান্সপ্ল্যান্টে প্রয়োজন ১৭–২০ লাখ টাকা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী মো: আল শাহরিয়ার ইসলাম (সৌরভ) দীর্ঘ ৮ মাস ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। সপ্তাহে তিনবার নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্ল্যান্ট) ছাড়া তার সুস্থ হওয়ার আর কোনো বিকল্প নেই।

সৌরভ হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজের কারিগরি বি.এম শাখার শিক্ষার্থী। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে পরিবারকে সহায়তা করার। কিন্তু হঠাৎ কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে তার পড়ালেখা থমকে যায়। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার সামলাতে হিমশিম খাচ্ছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা যায়, সৌরভের বাবা মো. সাজ্জাদ হোসেন একজন বেসরকারি চাকুরিজীবী।পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিনজন বাবা, মা ও সৌরভ। নিজেদের কোনো জমিজমা নেই, শুধু বাড়ির ভিটা হিসেবে রয়েছে প্রায় ১০ কাঠা জমি। ইতোমধ্যে তার চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ১৭ লাখ টাকা, যা জোগাড় করতে পরিবারকে ধার-দেনা ও সহায়তার দ্বারস্থ হতে হয়েছে।
বর্তমানে প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। একবার ডায়ালাইসিসে খরচ হয় প্রায় ৩,২০০ টাকা। বাড়ি থেকে জয়পুরহাটে যাতায়াতসহ মোট খরচ দাঁড়ায় প্রায় ৩,৬০০ টাকা প্রতি সেশন। অর্থাৎ সপ্তাহে প্রায় ১০-১১ হাজার টাকা শুধু ডায়ালাইসিসের পেছনেই ব্যয় হচ্ছে। টানা ৮ মাস ধরে এই ব্যয় বহন করা পরিবারটির পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।

চিকিৎসার জন্য সৌরভকে বিরামপুর, রংপুর, দিনাজপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এমনকি উন্নত চিকিৎসার আশায় ভারতে ব্যাঙ্গালুরুর মনিপাল হাসপাতালেও যোগাযোগ করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপনই তার বাঁচার একমাত্র উপায়। ডোনার প্রস্তুত থাকলেও অর্থের অভাবে প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে সব মিলিয়ে প্রায় ১৭ থেকে ২০ লাখ টাকার প্রয়োজন।
অসুস্থতার কারণে সৌরভ শারীরিকভাবে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। একসময় যে তরুণ স্বপ্ন দেখতেন বড় কিছু করার, এখন তার একটাই স্বপ্ন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরা।

সৌরভের পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, মানবিক সংগঠন ও প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের আশা, সমাজের সহমর্মিতায় হয়তো নতুন জীবন ফিরে পেতে পারেন এই মেধাবী তরুণ।
মানবিক সহায়তা পেলে বাঁচতে পারে একটি প্রাণ, ফিরে আসতে পারে একটি পরিবারের হাসি।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি