বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত


ইসরাইল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

এদিন আরব আমিরাতে একজনের নিহত হওয়ার খবর পাওয় যায়। আজ রোববার (১ মার্চ) নতুন করে আরও তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়। একই ঘটনায় অন্তত ৫৮জন আহত হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে অন্তত ১৬৫টি ইরানি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ধ্বংস করা হয়েছে ১৫২টি।  একই সঙ্গে দুটি ক্রুজ মিসাইল ঠেকানো হয়েছে।

এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ঠেকানো ও ধ্বংস করা হয়েছে।

নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছে। এছাড়া অপর দুজনের মধ্যে একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক।