শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা

ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা

ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা


ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আকস্মিক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের শীর্ষ কমান্ডার ও কর্মকর্তারা নিহত হয়েছে। এসব হামলার প্রতিশোধ নিতে ইরানও সেইদিন থেকেই পাল্টা হামলা শুরু করেছে।

ইসরায়েল ছাড়াও ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। রোববার ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।


দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারও উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইরান। দুবাই, দোহা, মানামা এবং জেরুজালেমের হামলায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতার এবং বাহরাইনের রাজধানীতে বিকট বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও হামলা চালিয়েছে ইরান।

এর আগে ইসরায়েলের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, কিছুক্ষণ আগে ইরান থেকে বহু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তবে ইরানের সর্বশেষ এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।