অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়।একই সঙ্গে অভিযানে ব্যবহৃত ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোমবার (০২ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
