মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননের এবার স্থল অভিযান ইসরাইলের

লেবাননের এবার স্থল অভিযান ইসরাইলের

লেবাননের এবার স্থল অভিযান ইসরাইলের


নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।  খবর আলজাজিরার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীকে লেবাননে আরও কিছু নতুন অবস্থান দখলের নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইলের সীমান্তবর্তী বসতিগুলোতে যাতে আর গোলাবর্ষণ না হয়, সে জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি সেনাবাহিনীকে লেবাননে অতিরিক্ত নিয়ন্ত্রণযোগ্য এলাকা দখলের অনুমোদন দিয়েছি।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরাইল।বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড়শতাধিক।