শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুররের বৈঠক

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুররের বৈঠক

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুররের বৈঠক


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমা ওবায়েদ ইসলামেরে সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে এ বৈঠক করেন।

জানা যায়, এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। পরে সচিবালয়ে তিনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর ও বিকেলে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ স্বার্থ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।


সন্ধ্যায় পল কাপুর ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন। সফরের শেষ দিন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

মার্কিন কূটনীতিক গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান। কূটনৈতিক সূত্রের মতে, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট)’ চুক্তি কার্যকর রাখার বিষয়ে বার্তাও তিনি দেবেন। সফরে বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা বিষয়ে আলোচনা প্রধান এজেন্ডা।