শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির দাফন কবে ও কোথায়, যা জানা গেল

খামেনির দাফন কবে ও কোথায়, যা জানা গেল

খামেনির দাফন কবে ও কোথায়, যা জানা গেল

ইরানে চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ইরানের সর্বোচ্চ নেতার দাফনের বিষয়টি নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি।গত শনিবার ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবর রয়েছে। তবে তার কবর ঠিক কোথায় হবে, তা জানানো হয়নি।

ফার্স নিউজ জানিয়েছে, খামেনিকে বিদায় জানাতে রাজধানীতে একটি গণ-স্মরণানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন দেশটির সরকার। তবে দাফন, জানাজা বা স্মরণ অনুষ্ঠানের তারিখ এখনো জানানো হয়নি।

খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ক্ষমতার দায়িত্ব দেয়া হয়েছে তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদের হাতে। ফার্স নিউজ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) চূড়ান্ত বৈঠক খামেনির দাফনের পর পর্যন্ত স্থগিত হতে পারে।