শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা

এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা

এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মঙ্গলবার বিকালে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। বিবিসি ভেরিফাই এই ছবির যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে।

কনস্যুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি কনস্যুলেটে ওপরে আছড়ে পড়েছে।

অন্য আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

গতরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, একটি ড্রোন কনস্যুলেটের চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে হামলা করেছে।

তিনি জানান, ‘আমাদের সব কর্মীরা নিরাপদে আছেন ও খোঁজ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই খুবই ভাগ্যবান কিন্তু আমাদের অ্যাম্বাসি এবং কূটনৈতিক ফ্যাসিলিটিজ একটা সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার শিকার হয়েছে।’

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা চালায় ইরান। রিয়াদে হামলায় ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি