মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের “নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা কর্মসূচি ২০২৬”-এর আওতায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে দর্জি প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলার ১নং হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীরামপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শ্রীরামপুর গ্রামের ১১ জন অসহায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাছুদ হাসান খান কিজিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাসেম টিটব, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আমানত হোসেন এবং ১নং হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন।


অনুষ্ঠানটি পরিচালনা করেন ১নং হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তালেব বিশ্বাস এবং সভাপতিত্ব করেন মোছা. সালমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাছুদ হাসান খান কিজিল বলেন, প্রত্যন্ত এলাকার অসহায় নারীদের মধ্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রশিক্ষণ ও মেশিনের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে অবদান রাখতে পারবে। একই সঙ্গে তাদের মাধ্যমে অন্যরাও উপকৃত হবে।


তিনি আরও বলেন, মাগুরা জেলার সকল উপজেলা ও ইউনিয়নে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনটির মাধ্যমে বিভিন্ন ধরনের আইনি সহায়তা প্রদান, মাতৃত্বকালীন ভাতা, অন্ধ ও প্রতিবন্ধী ভাতা প্রদান, স্বল্প খরচে চিকিৎসা সেবা এবং দর্জি প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।