বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেল শোধনাগারগুলোকে রপ্তানি স্থগিতের নির্দেশ দিল চীন

তেল শোধনাগারগুলোকে রপ্তানি স্থগিতের নির্দেশ দিল চীন

তেল শোধনাগারগুলোকে রপ্তানি স্থগিতের নির্দেশ দিল চীন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে চীন বড় তেল শোধনাগারগুলোকে সাময়িকভাবে ডিজেল ও পেট্রল রপ্তানি স্থগিত করতে বলেছে। বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উল্লেখ করে এই তথ্য দেয়া হয়েছে।

চীন মূলত অপরিশোধিত তেলের একটি বড় আমদানিকারক দেশ। অন্যান্য এশিয়ান বৃহৎ অর্থনীতির মতোই চীনও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। বর্তমানে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ। চীন অপরিশোধিত তেল পরিশোধন করার পর তার কিছু অংশ রপ্তানি করে।

বাণিজ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেলের ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মৌখিকভাবে পরিশোধিত জ্বালানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোধনাগারগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি না করার এবং ইতোমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তারা এই সিদ্ধান্তের ব্যাপারে জানেন না।

ব্লুমবার্গ জানিয়েছে, নিয়মিত জ্বালানি রপ্তানি করা চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি, সিনোকেম গ্রুপ এবং বেসরকারি শোধনাগার ঝেজিয়াং পেট্রোকেমিক্যাল। স্থগিতের নির্দেশনা নিয়ে এএফপি এই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল, তবে তারা কোনো মন্তব্য করেনি।