বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা

রাঙ্গামাটি জেলা  প্রতিনিধি:মোঃ  কামরুল ইসলাম,

 
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা ও মিজ সায়রা চন্দ্রার সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে রাঙামাটি জেলার উন্নয়ন ও জনকল্যাণে জেলা পরিষদের নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।