বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে: লারিজানি

সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে: লারিজানি

সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে: লারিজানি


ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বুধবার (৪ মার্চ) সামাজিক মাধ্যমে বুধবার দেওয়া পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামিপূর্ণ আচরণে’ প্রভাবিত হয়ে জনগণকে ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন।


তিনি লিখেছেন, ‘মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে—যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে, নাকি ইসরাইল?’

তবে পেন্টাগনের তথ্য অনুযায়ী, নিহত মার্কিন সেনার সংখ্যা মাত্র ছয়জন, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।


বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। এর আগে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হওয়ার খবর এসেছে। সরকারি হিসাবে, চার দিনের লড়াইয়ে প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন।

লারিজানি এক সংক্ষিপ্ত বার্তায় সতর্ক করে বলেন, ‘গল্প এখানেই শেষ নয়।’

তিনি আরও বলেন, ‘ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ।’