বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেইমারের নামে মামলা

নেইমারের নামে মামলা

নেইমারের নামে মামলা


আবারও আইনি ঝামেলায় জড়ালেন নেইমার। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক রাঁধুনি।

শুক্রবার এ খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। ২০২৫ জুলাই থেকে এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের হেঁশেল সামলানো সেই রাঁধুনির দাবি, প্রতিদিন ১৬ ঘণ্টা তাকে কাজ করতে হতো। রান্না করতে হতো ১৫০ জনেরও বেশি লোকের জন্য।

তার কাজের সময়সূচি ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু প্রায়শই রাত ১১টা, এমনকি মধ্যরাত পর্যন্ত তাকে রান্নাঘরে থাকতে হতো। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নেইমারের রাঁধুনির বেতন ছিল মাসে ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসাবে দাবি করছেন ৪৩ হাজার ইউরো। এই অর্থ দিয়ে নিজের চিকিৎসা করাবেন।

এ ব্যাপারে সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।