ফরিদপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে ডা. এস এম মঞ্জুর এ এলাহীর বদলি ও পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল
মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৮
সেপ্টেম্বরের স্মারকমূলে স্বাস্থ্য
অধিদপ্তরের ওএসডি ডা. এস এম মঞ্জুর এ এলাহীকে সিভিল সার্জন (চলতি দায়িত্ব), ফরিদপুর হিসেবে বদলি /পদায়নের ক্ষেত্রে তার জন্য প্রযোজ্য অংশ নির্দেশক্রমে বাতিল করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিপুল চন্দ
জেলা প্রতিনিধি ফরিদপুর
