বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভুট্টার টাকা না পেয়ে কৃষকদের সংবাদ সম্মেলন

ভুট্টার টাকা না পেয়ে কৃষকদের সংবাদ সম্মেলন

ভুট্টার টাকা না পেয়ে কৃষকদের সংবাদ সম্মেলন

ভুট্টা বিক্রির টাকা পাওয়ার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন একদল কৃষক। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকরা অভিযোগ করেন, তারা এলাকার চিহ্নিত ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের কাছে ভুট্টা বিক্রি করেন। ভুট্টা নেওয়ার সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তাদের পাওনা টাকা পরিশোধ করা হচ্ছে না।

কৃষকদের দাবি, ব্যবসায়ী মানিক তাদের কাছ থেকে বাকিতে ভুট্টা নিয়ে প্রায় সাড়ে চার মাস তাঁর গোডাউনে রাখেন। এ সময় বিভিন্ন তারিখে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। পরে কৃষকদের অভিযোগ অনুযায়ী, তাদের অজান্তে একসঙ্গে আটটি ট্রাকে করে গোডাউনে থাকা ভুট্টা বিক্রি করে দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে কৃষকরা ব্যবসায়ী মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের জন্য আরও এক মাস সময় নেন। পরবর্তীতে ওই সময় শেষ হলে আবারও ১৫ দিনের সময় নেওয়া হয়। কৃষকদের ভাষ্য, সেই সময়সীমাও পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেননি ব্যবসায়ী মানিক।

সংবাদ সম্মেলনে কৃষকরা বলেন, ভুক্তভোগী প্রায় ৪০ জন কৃষক আনুমানিক ৩৫ লাখ টাকা পাবে। ফসল বিক্রির অর্থ দিয়েই তাদের পরিবার পরিচালনা এবং পরবর্তী মৌসুমের ফসল চাষের খরচ বহন করতে হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।

এ অবস্থায় পাওনা টাকা আদায়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে কৃষকদের এসব অভিযোগের বিষয়ে ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

মো: রাফছানজানী শুভ 
ঘোড়াঘাট, দিনাজপুর।