শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিতছি দেখে স্টারমার এখন যুদ্ধে যোগ দিতে চান, তার দরকার নেই: ট্রাম্প

জিতছি দেখে স্টারমার এখন যুদ্ধে যোগ দিতে চান, তার দরকার নেই: ট্রাম্প

জিতছি দেখে স্টারমার এখন যুদ্ধে যোগ দিতে চান, তার দরকার নেই: ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাঠানো সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্রিটিশ বিমানবাহী রণতরি পাঠানোর আর কোনো প্রয়োজন নেই। গতকাল শনিবার (৭ মার্চ) এই মন্তব্য করেন তিনি।ট্রাম্পের এই কঠোর বার্তার আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের প্রধান দুটি রণতরির একটি ‘এইচএমএস প্রিন্স অব ওয়েলস’কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে ট্রাম্প যুক্তরাজ্যকে ‘একসময়ের মহান মিত্র’ হিসেবে অভিহিত করে খোঁচা দিয়ে লিখেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর যারা যোগ দিতে আসে, তাদের এখন আর দরকার নেই। এই মন্তব্যে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ইরানে আনুমানিক ১ হাজার ৩৩২ জন এবং যুক্তরাষ্ট্রের ৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহলে এই যুদ্ধ নিয়ে আইনি প্রশ্ন থাকলেও ব্রিটিশ সরকার তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশাল ব্যবধানে জয়ী হচ্ছে এবং ইরানের ‘দুষ্ট সাম্রাজ্য’ ধ্বংস করে দেওয়া হয়েছে।