বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেব না ইরানের প্রেসিডেন্ট

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেব না ইরানের প্রেসিডেন্ট

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেব না ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন ইরানি প্রেসিডেন্ট।


প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে।

পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।

মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।