বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমিরাতকে দুর্বল ভাববেন না

আমিরাতকে দুর্বল ভাববেন না

আমিরাতকে দুর্বল ভাববেন না

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, যুদ্ধের পরিস্থিতি থেকে সংযুক্ত আরব আমিরাত আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, আমিরাতকে কখনোই দুর্বল ভেবে ভুল করা উচিত নয় এবং দেশটি সহজ লক্ষ্যবস্তু নয়। 

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত দেখতে আকর্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক মনে হতে পারে, কিন্তু দেশের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত হয়তো আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু এর হাত অত্যন্ত দৃঢ়। দেশ, জনগণ এবং এখানে বসবাসকারী সবার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে যাবে আমিরাত।

প্রেসিডেন্ট হাসপাতালে পাঁচজন আহত ব্যক্তির খোঁজ নেন। তাদের মধ্যে ছিলেন দুজন আমিরাতি, একজন ভারতীয়, একজন সুদানি এবং একজন ইরানি নাগরিক। তিনি বলেন, এরা সবাই রাষ্ট্রের কাছে অর্পিত একটি দায়িত্বের মতো।

তিনি সাম্প্রতিক ঘটনার সময় অসাধারণ ভূমিকা রাখার জন্য আমিরাতের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা সংস্থা এবং সিভিল ডিফেন্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশে বসবাসরত বিদেশি বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, তারা আমাদের অতিথি এবং আমাদের পরিবারের অংশ।

কঠিন এই সময়ে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য তিনি তাদের প্রশংসা করেন।