বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।রোববার (৮ মার্চ) সকাল থেকে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাঠে বিএনপি থেকে বহিষ্কৃত এবং সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এ কর্মসূচির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলে প্রশাসন প্রথমে মৌখিকভাবে অনুমতি দেয়।

তবে একই সময় ও একই স্থানে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও ইফতার মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। দুই পক্ষই নির্ধারিত স্থান ও সময় পরিবর্তনে অনড় থাকায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে