শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হতে পারে—এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা অবশ্যই যুদ্ধবিরতির খোঁজ করছি না। আমরা বিশ্বাস করি যে আগ্রাসীকে এমনভাবে জবাব দিতে হবে যেন তারা শিক্ষা পায় এবং ভবিষ্যতে আমাদের প্রিয় ইরানের ওপর আক্রমণ করার কথা আর কখনো ভাবতে না পারে।’

গালিবাফ আরও বলেন, ইরান ‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতি, তারপর আবার যুদ্ধ’—এই চক্র ভাঙতে চায়। তার দাবি, এই কৌশল ব্যবহার করে ইসরাইল নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।