শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েলজুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলজুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলজুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিবের জরুরি সেবা কর্তৃপক্ষইসরায়েলি সেনাবাহিনী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ক্ষেপণাস্ত্র আঘাতের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।এর কিছুক্ষণ পর ইসরায়েলে একই ধরনের আরও একটি সতর্কবার্তা জারি করা হয়।

প্রাথমিক সতর্কবার্তা বা সাইরেন বাজার পর ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো জরুরি কল আসেনি।তবে দ্বিতীয় সতর্কবার্তার পর তারা জানায়, দেশটির উত্তরাঞ্চলে দুই ব্যক্তি আহত  হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধারকারীরা জানান, শেল বা বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে এক ৩৪ বছর বয়সী নারী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামরিক বাহিনীর সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলজুড়ে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে।