শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ড্রোন ও ক্ষেপণাস্ত্র আতঙ্কে সৌদি আরবে সতর্কতা জারি

ড্রোন ও ক্ষেপণাস্ত্র আতঙ্কে সৌদি আরবে সতর্কতা জারি

ড্রোন ও ক্ষেপণাস্ত্র আতঙ্কে সৌদি আরবে সতর্কতা জারি

সৌদি আরবের রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার (১৩ মার্চ) রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারের দিকে এগিয়ে আসা একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় এবং বিভিন্ন অঞ্চলে আরও ১১টি ড্রোন ধ্বংস করা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সাম্প্রতিককালে সৌদি আকাশসীমায় প্রবেশ করা ২৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। একই দিনে পূর্বাঞ্চলীয় প্রদেশে ৩৩টি ড্রোন, শায়বাহ তেলক্ষেত্রে ১৭টি ড্রোন এবং রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারের দিকে আরও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।       সিভিল ডিফেন্স আল-খারজে জরুরি সতর্কবার্তা জারি করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। তারা মানুষকে ঘটনাস্থলে সমবেত না হতে, ছবি তোলা থেকে বিরত থাকতে এবং বিপদজনক এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

সৌদি সরকার উল্লেখ করেছে, এ হামলা ইরানের পক্ষ থেকে একটি উসকানিমূলক পদক্ষেপ এবং এটি অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে। তারা বলেছে, এমন আচরণ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি ও ভালো সম্পর্ক রক্ষার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।