শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির আভাস

মঙ্গলবার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির আভাস

মঙ্গলবার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির আভাস

মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদেরা বলছেন, এ ঝড়বৃষ্টির পরিমাণ হয়তো বেশি হবে না। আবার দীর্ঘ সময় ধরেও থাকবে না।আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ইতিমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এটা চলতে পারে। তবে তা বিচ্ছিন্নভাবে হতে পারে

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, শুক্রবার (১৩ মার্চ) ঢাকার কাছাকাছি মেঘ সৃষ্টি হয়েছিল। তবে তাতে বৃষ্টি হয়নি। ঢাকার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে।সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় নওগাঁর বদলগাছিতে, ৪৭ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৪ মিলিমিটার, ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পার্বত্য জেলা বান্দরবানে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।