শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছয় নতুন চলচ্চিত্র নিয়ে এবারের পবিত্র ঈদ উল ফিতর৷

ছয় নতুন চলচ্চিত্র নিয়ে এবারের পবিত্র ঈদ উল ফিতর৷

ছয় নতুন চলচ্চিত্র নিয়ে এবারের পবিত্র ঈদ উল ফিতর৷

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ বরাবরই সবচেয়ে বড় ব্যবসায়িক মৌসুম। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় মুক্তি পাওয়া সিনেমাগুলোকে ঘিরে থাকে বাড়তি প্রচারণা, তারকা নির্ভর আয়োজন এবং দর্শকের বিশেষ আগ্রহ। তাই প্রযোজক ও নির্মাতারা চেষ্টা করেন ঈদকে সামনে রেখে বড় বাজেটের কিংবা ভিন্নধর্মী গল্পের সিনেমা নির্মাণ করতে। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে একাধিক সিনেমা তাদের প্রচারণা শুরু করেছে। চলুন জেনে নেওয়া যাক আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র গুলো সম্পর্কে।


প্রিন্স


ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি সিনেমাটির অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে, যা দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। সামাজিক মাধ্যমেও সিনেমাটি নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। নির্মাতা জানিয়েছেন, শুটিংয়ের পাশাপাশি সম্পাদনা, কালার গ্রেডিং ও মিউজিকের কাজ একসঙ্গে এগিয়ে চলছে এবং খুব শিগগিরই প্রকাশ করা হবে টিজার। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ।


দম

দীর্ঘদিন ধরেই কাজ চলছে সিনেমা ‘দম’-এর। ইতোমধ্যে প্রকাশ হয়েছে অফিসিয়াল পোস্টার ও টিজার। টিজারে উঠে এসেছে উদ্বেগ, নির্যাতন ও সংগ্রামের এক তীব্র চিত্র। শেষ মুহূর্তে শোনা যায় সংলাপ আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।” সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং তার বিপরীতে রয়েছেন পূজা চেরী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, পোস্ট প্রোডাকশন শেষ হলে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।

বনলতা এক্সপ্রেস


‘উৎসব’ খ্যাত নির্মাতা তানিম নূর নির্মাণ করছেন ‘বনলতা এক্সপ্রেস’। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে পোস্টার, টিজার ও গান। প্রায় ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে দেখা গেছে রহস্য ও আবেগের এক মায়াবী আবেশ। সম্প্রতি প্রকাশিত ‘চাইতেই পারো’ গানটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা ও শামীমা নাজনীনসহ আরও অনেকে।


প্রেশার কুকার


নির্মাতা রায়হান রাফী নিয়ে আসছেন ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’। কিছুদিন আগে প্রকাশিত পোস্টারে চার নারী চরিত্রকে সামনে আনা হয়। সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রায় দেড় মিনিটের একটি টিজার, যাকে নির্মাতা নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। এতে চার নারী চরিত্রের টানাপোড়েন, রহস্য এবং সামাজিক বাস্তবতার ইঙ্গিত পাওয়া গেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এছাড়া রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।


পিনিক


আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। পরে কোরবানির ঈদ ও দুর্গাপূজাতেও মুক্তির পরিকল্পনা থাকলেও প্রেক্ষাগৃহে আসেনি। এবার আবারও ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। সম্প্রতি নতুন করে পোস্টার প্রকাশ করেছেন নায়িকা বুবলী। ফলে দর্শকদের আগ্রহ আবারও বেড়েছে।

রাক্ষস

সিয়াম আহমেদকে নিয়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালনা করেছেন ‘রাক্ষস’। বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নির্মাতা জানিয়েছেন, প্রথমে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করা হয়েছে। এরপর প্রকাশ পেয়েছে সিয়ামের একটি স্টিল ছবি। পর্যায়ক্রমে পোস্টার, টিজার ও গান প্রকাশ করা হবে। গত ডিসেম্বরে ঢাকায় শুরু হয়েছিল সিনেমাটির শুটিং, পরে শ্রীলঙ্কায় হয়েছে বড় অংশের কাজ। শুটিং শেষ হয়ে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
সব মিলিয়ে আসন্ন ঈদে বড় পর্দায় একাধিক তারকা ও ভিন্নধর্মী গল্পের সিনেমা নিয়ে জমে উঠতে যাচ্ছে প্রতিযোগিতা। এখন দেখার বিষয় দর্শকের মন জয় করে বক্স অফিসে শেষ হাসি হাসে কোন সিনেমা।