আনন্দঘন পরিবেশে নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকার লেডিস ক্লাবে শুক্রবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. সিমিন মজিদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর ও মিথুন রায় চৌধুরী, নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল গ্রামে প্রতিষ্ঠিত নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নৌ পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন সংগঠক, সমাজচিন্তক ও সাংবাদিক মোঃ শাহিনুর ইসলাম।
ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, প্রকৌশলী, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় মাগুরা নিউজ টিভি, SH Media Online এবং Magura Times 24 ফেসবুক পেজে।
