মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় জেলা বিএনপির ইফতার মাহফিল, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া

সাতক্ষীরায় জেলা বিএনপির ইফতার মাহফিল, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া

সাতক্ষীরায় জেলা বিএনপির ইফতার মাহফিল, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পবিত্র ২৩ রমজান সাতক্ষীরা শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।


সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন


ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।