সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাগুরায় জনসচেতনতামূলক পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


“এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অভিযানের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান (এমপি)। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আল মাহমুদ।


র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের কলেজ রোড ঘুরে ভায়না সদর হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য, স্কাউট সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এ সময় উপস্থিত বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। তাই বাসা-বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে।
অভিযান চলাকালে বাড়ি বা অফিসের আশপাশে রাখা ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, ভাঙা পাত্র ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত কন্টেইনারে জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।