শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ 

শ্রীপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ 

শ্রীপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে ।

সরকারের মানবিক সহায়তায় কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে বিশেষ বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

শনিবার সকালে উপজেলার আমলসার ইউনিয়ন প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন আইসিটি প্রোগ্রামার এবং ইউনিয়ন দায়িত্বরত ট্যাগ অফিসার আহমেদ মাহফুজ।

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো.আওয়াল হোসেন,ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, ইউপি সদস্য বৃন্দ,প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তা বৃন্দ।

জানা যায়,  ইউনিয়নে তালিকাভুক্ত ৪ হাজার ৬ শত ৪ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০কেজি করে চাল প্রদান করা হয়। ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের তত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।


ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জয়নুল আবেদীন বলেন, সরকার সব সময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষ কিছুটা স্বস্তি নিয়লল উৎসব নিয়ে ঈদ উদযাপন করতে পারেন।
সে লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে। 
চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। উপকারভোগী নাহার খাতুন বলেন,আমরা অসহায় মানুষ, সংসার চালানো খুব কষ্ট। ঈদের আগে সরকারের দেওয়া এই ১০ কেজি চাল পেয়ে অনেক উপকার হলো।

ঈদের আগে সরকারি এই সহায়তা পেয়ে ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা গেছে। স্থানীয়রা মনে করেছেন, এমন মানবিক উদ্যেগ নিম্ন আয়ের মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

 

সোহেল রানা 

শ্রীপুর মাগুরা প্রতিনিধিঃ