পবিত্র মাহে রমজান উপলক্ষে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির এম.বি. বাকের, সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান ও সেক্রেটারি শাহেদ হাসান টগর।
এ সময় বিভিন্ন আমন্ত্রিত অতিথি, মাগুরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
